শনিবার, ২৩ মে ২০২৬

[the_ad id='15178']

দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকায় নবনির্মিত মসজিদের উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিকাশে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা কেন্দ্র। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আদর্শ সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

- Advertisement -

শুক্রবার (২২মে) চট্টগ্রাম দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন ভিআইপি আবাসিক এলাকায় নবনির্মিত মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর আধুনিক উন্নয়নের পাশাপাশি মানুষের আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করাও জরুরি। সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, এই নবনির্মিত মসজিদ এলাকাবাসীর ধর্মীয় চর্চা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে ধর্মীয় ও সামাজিক উন্নয়নের অনেক কাজ সহজেই বাস্তবায়ন সম্ভব। মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা জানিয়ে তিনি বলেন, এটি শুধু একটি স্থাপনা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি নৈতিক ও মানবিক শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন সাবেক নগর বিএনপির সাধারণ সম্পাদক একরামুল করিম। দক্ষিণ খুলশী সিটি কর্পোরেশন ভিআইপি আবাসিক এলাকা নবনির্মিত মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মসজিদ উন্নয়ন কমিটির সদস্য শাহেদ সরোয়ার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, ড্যাব নেতা ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. সারোয়ার আলমসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

এই বিভাগের আরও