শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ লোহাগাড়ায়, ৪জনের প্রাণহানি, বহু যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৫ যাত্রী।

- Advertisement -

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -shukee

নিহতরা হলেন পটিয়ার চরকানাই এলাকার বাসিন্দা রেহেনা বেগম (৬০), ঝিনাইদহ জেলার জিহাদ, নাঈম ইসলাম, ভোলার মো. মনির।

এছাড়া লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারে আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

।বেসরকারি হাসপাতালগুলোর তথ্যমতে, সাউন্ড হেলথ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোট ৭ জন আহত রোগী চিকিৎসাসেবা নেন।

তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে এবং বর্তমানে ৩ জন ভর্তি রয়েছেন। মা-মনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ১ জন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২০-২৫ জন যাত্রী আহত হন। ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস আলী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী দ্রুতগতির বাসের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ

এই বিভাগের আরও