মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

- Advertisement -

নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেছে। তবে বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -shukee

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের জানান, আজ সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল।

নিহতদের মধ্যে একজন হুমায়ূন কাদেরের আত্মীয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের লাশ দেখতে পান। পাশেই একটি কোদাল পাওয়া যায় এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। আর দুজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, খবর পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

চেয়ারম্যান আমজাদ আরও বলেন, স্থানীয়দের ধারণা, নিহতদের মধ্যে দুজন অপহরণ চক্র ও ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া তাদের একজনের নামে ছয়-সাতটি মামলা রয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদলের আস্তানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন তাদের হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, মানবপাচার ও অপহরণের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধে জেরে এ হত্যাকাণ্ড হয়েছে

ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।

সর্বশেষ

এই বিভাগের আরও