Friday, 18 September 2026

[the_ad id='15178']

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত থাকবে হরমুজ প্রণালি: আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক

মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেশটির বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি।

- Advertisement -

শনিবার(১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে সামরিক বাহিনীটি জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার আস্থার চরম সংকটের কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

- Advertisement -shukee

মূলত গত শুক্রবার ইরান কিছুটা সদয় হয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি উদ্যোগ নিয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন তাদের অবরোধ নীতি অব্যাহত রাখায় তেহরান আবারও এই গুরুত্বপূর্ণ জলপথটি রুদ্ধ করে দিয়েছে।

হরমুজ বন্ধের পর এবার শত্রুপক্ষকে ভয়ংকর বার্তা মোজতবা খামেনির

বিপ্লবী গার্ডের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখন থেকে হরমুজ প্রণালির আশেপাশে কোনো বিদেশি জাহাজ আসা মানেই তাকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। বিবৃতি অনুযায়ী, যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রণালি দিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবে, তাদের ওপর তাৎক্ষণিক হামলা চালানো হবে।

পারস্য উপসাগর এবং ওমান সাগরে বর্তমানে নোঙর করে থাকা সব বাণিজ্যিক জাহাজকে বিপ্লবী গার্ড সতর্ক বার্তা পাঠিয়েছে এবং নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে তারা যেন কোনোভাবেই তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার নামে আসলে অবরোধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও