রবিবার, ১২ এপ্রিল ২০২৬
৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত

ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের আত্নপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

“ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন” (ডিসিএফ) এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়ন কাজী আলী আকবর জাসেদ, সেক্রেটারি লায়ন ডা. মো ফরহাদুল হক বিপিটি, ট্রেজারার মোহাম্মদ আবু জাফর বুলবুল। ভাইস চেয়ারম্যান ডা. এইচ এম নজিরুল হক হেলাল, জয়েন সেক্রেটারি মোহাম্মদ জাফর উদ্দিন, সদস্য প্রফেসর ডা. শামসুদ্দিন আহমেদ, ডা, ইমরুল হাসান ওয়ার্সি।

- Advertisement -

উল্লেখ্য লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের পরিচালকদের সমন্বয়ে একটি স্থায়ী প্রজেক্ট হিসেবে আত্ন প্রকাশ করেছে। শুক্রবার ১০ এপ্রিল সকাল ১০টায় লায়ন্স ডিজেবিলিটি কেয়ার অফিসে এক সাধারণ সভায় বিস্তারিত আলোচনা স্বাপেক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (ডিসিএফ) আনুষ্ঠানিকভাবে আত্নপ্রকাশ করে। ইতিমধ্যে ২রা জানুয়ারী থেকে প্রাথমিক কার্যক্রম ও প্রস্তুতি শুরু হয়। এজন্য লায়ন কাজী আলী আকবর জাসেদ কে আহবায়ক ও লায়ন ডা মো ফরহাদুল হক বিপিটি কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।

- Advertisement -shukee

গরীব অসহায় বিকলাঙ্গ শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ডিসিএফ সবসময় কাজ করে যাবে। নির্বাচিত প্রথম কমিটির বিকলাঙ্গ আর্থিকভাবে অস্বচ্ছল অভাবী দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহযোগিতার হাত প্রসারিত করে সঠিক কার্যকর যুগোপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ফাউন্ডেশন এর মহতী লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সমাজের বিত্তবান চিত্তবান উদার মনের দাতা ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠান কে দান অনুদানের মাধ্যমে বা বিভিন্নভাবে সাহায্যদান করতে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (ডিসিএফ) এর অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (এলডিসি) এর অফিস, ঠিকানা ঃ পার্ল গার্ডেন, লায়ন চক্ষু হাসপাতাল সংলগ্ন, জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম।

সর্বশেষ

এই বিভাগের আরও