সোমবার, ৬ এপ্রিল ২০২৬

১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করল সরকার ৩ জেলায়

নিজস্ব প্রতিবেদক

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

- Advertisement -

রবিবার (৫ এপ্রিল)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।

- Advertisement -shukee

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও