শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

ফাহমিদা আখতার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহমিদা আখতার। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

- Advertisement -

বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

ফাহমিদা আখতার বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন ক্যাডার) একজন অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। নীতি প্রণয়ন, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা রয়েছে।

নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফাহমিদা আখতারের সামনে বিমানবন্দর উন্নয়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং পর্যটন খাতের বিকাশসহ একাধিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে পৃথক একটি প্রজ্ঞাপনে বর্তমান সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। উভয় আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও