শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বিশ্ব কিডনি দিবসে সোনার বাংলা ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ, বিভিন্ন সংক্রমণ ও নেফ্রাইটিসের মতো রোগের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সময়মতো চিকিৎসা না হলে এর পরিণতি হতে পারে সাময়িক বা স্থায়ী কিডনি বিকলতা। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রেই কিডনি রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব।ইউরিনে প্রোটিন পরীক্ষা এবং সেরাম ক্রিয়েটিনিন পরিমাপ করলেই অনেক সময় লক্ষণহীন অবস্থায়ও কিডনি আক্রান্ত হয়েছে কি না. তা বোঝা যায়। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারলে কিডনি রোগের ঝুঁকি অনেক কমানো সম্ভব। শরীরের এ গুরুত্বপূর্ণ অঙ্গটি সুস্থ রাখতে হলে নাগরিক সচেতনতা বাড়াতে হবে।”

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ, চট্টগ্রাম আয়োজিত “কিডনি স্বাস্থ্য সবার জন্যে মানুষের যত্নে, পৃথিবীর সুরক্ষায়” শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলশী মার্টের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এম এস হায়দার রুশ্নী ও ডায়বেটিস রোগ বিশেষজ্ঞ ডা. সুমন রহমান চৌধুরী।

- Advertisement -shukee

সোনার বাংলা কিডনি ফাউন্ডেশন- বাংলাদেশ, চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক রোটারিয়ান নুরুল আলম চৌধুরী কিরণের সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মেহেদীবাগস্থ সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টারে আয়োজিত সেমিনার ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. আবদুল হালিম, ইউনিসেপের সাবেক কর্মকর্তা সাইদ মিলকী, শ’ওয়ালেস শিপিং লাইন্স এর সাবেক জিএম এ বি কে মহিউদ্দিন শামীম,অধ্যাপক আনিসুল আলম। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক বেলায়েত হোসেন, রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম, পিপি রোটারিয়ান প্রফেসর এস এ এম জাকারিয়া, পিপি রোটারিয়ান রেজাউর রহমান খোকন, পিপি রোটারিয়ান এস এম আজিজ, পিপি রোটারিয়ান ওয়াসিম শরিফ, রোটারিয়ান মুক্তিযোদ্ধা ফয়েজ ভুঁইয়া, অ্যাডভোকেট ফারহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আদিবা, রোটারিয়ান নুরুন নবী, মোহাম্মদ শাহজাহান ও রোটারিয়ান এবাদ আহমেদ চৌধুরী।

এসময় রোটারিয়ান শিল্পপতি জাফর আহমদ সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টারের জন্যে একলাখ টাকার চেক হস্তান্তর করেন। এর আগেও তিনি এ ফাউন্ডেশনে দুলাখ টাকা অনুদান দিয়েছিলেন।

সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালেসিস সেন্টারের জন্য ১লাখ টাকার চেক হস্তান্তর করছেন রোটারিয়ান জাফর আহমেদ

সর্বশেষ

এই বিভাগের আরও