মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সড়ক ও ফুটপাত থেকে প্রায় ৪৫ দোকান উচ্ছেদ করলো চসিক ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডের ফুটপাতে অভিযান চালিয়ে প্রায় ৪৫ টি অবৈধ দোকান পাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -shukee

সড়কের উভয় পার্শ্বের ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অভিযানে প্রায় ৪৫ টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও