মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চসিকের অর্থায়নে ফালাহগাজী মসজিদ ও কবরস্থানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অর্থায়নে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ফালাহগাজী মসজিদ ও কবরস্থানের উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নাগরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফালাহগাজী মসজিদ ও কবরস্থান এলাকার মানুষের কাছে একটি আবেগ ও ঐতিহ্যের স্থান। চসিকের এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে মুসল্লিদের নামাজ আদায়ে অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি কবরস্থানের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও পরিবেশগত উন্নয়ন সম্ভব হবে।

- Advertisement -shukee

তিনি আরও বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিকায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। উন্নয়নের এই ধারা কেবল সড়ক বা ড্রেনেজ ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জনকল্যাণমূলক প্রতিটি খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য আবু সুফিয়ান, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও