লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের উদ্যোগে ও ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার নিজস্ব সেবা ক্লিনিকে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
এতে দোয়া মুনাজাত পরিচালনা করেন লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের ডিরেক্টর (ফাইনান্স এইচ আর এন্ড এডমিন) লায়ন জেলার রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ।

উপস্থিত ছিলেন এলডিসি চেয়ারম্যান ডা এইচ এম নজিরুল হক হেলাল, এমডি ডা মো ফরহাদুল হক, ডিরেক্টর মো জাফর উদ্দিন, মো আবু জাফর বুলবুল, ডা জান্নাতুল ফেরদৌস, লিবাার্টি ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসলাম, সেক্রেটারি লায়ন রেদওয়ানুল করিম রঞ্জু, জেডসি উইথ ক্লাব লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, জেডসি লায়ন ইঞ্জিনিয়ার মো মামুন, লায়ন আনোয়ার হোসেন, লায়ন নুরুল ইসলাম শাহাবুদ্দিন, ভিপি লায়ন মো মান্নান, লায়ন মো ফজলুল হক, এলডিসি এর স্টাফ ডা রফিক, কাজী সায়মা, আলমগীর হোসেন তাহসিন, হাসান শাহরিয়ার ফাহিম, মিস্টি চাকমা, আশা চাকমা, আরমান কবীর চোধুরী সোহেল, আয়েশা, এলডিসি সাপ্লাইয়ার পার্টনার মো রামিম, মো আরিফ, মো হোসেন, জামাল উদ্দিন চোধুরী, শাম প্রমুখ। মুনাজাতে মহান আল্লাহর রহমত মাগফেরাত ও কল্যাণ কামনা করা হয় এবং গুনাহ ক্ষমা, সুস্থতা, ব্যবসায়ীক ও পেশাগতভাবে সফলতার জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মাধ্যমে ঠোঁটকাটা তালুকাটা পায়ের পাতা বাঁকা ও বিকলাঙ্গ বাচ্চাদের সঠিকভাবে সুচিকিৎসা পুনর্বাসন করা হয় এবং প্রয়োজনীয় সার্জারি করা হয়। গরীব রুগীদের সাহায্যার্থে যাকাত ফান্ডে সহায়তা করার অনুরোধ করা হয়েছে।
“মানুষ মানুষ এর জন্য
জীবন জীবনের জন্য”
মহান আল্লাহর সন্তুষ্টি ও ইহকাল পরকালের রহমত নেয়ামত প্রাপ্তির জন্য আপনার ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা কোম্পানির যে কোন দান, অনুদান, যাকাত এর অর্থ লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মাধ্যমে গরীব অসহায় হতদরিদ্র অবহেলিত রুগীর চিকিৎসায় অবদান রাখতে মনঃপ্রাণ খুলে এগিয়ে আসুন।
লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (এলডিসি) প্রতিনিয়ত ঠোঁটকাটা তালুকাটা, পায়ের পাতা বাকা ও বিকলাঙ্গ বাচ্চাদের সঠিক উন্নতমানের কোয়ালিটি চিকিৎসা দিয়ে আসছে। তাই লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের চিকিৎসা সুনামের উপর আস্থা রেখে চট্টগ্রাম বিভাগের শহর-গ্রাম, পাহাড় উপকুল সমতল তথা বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যাপক রুগী সঠিক চিকিৎসা নিতে আসে। উপযুক্ত স্ট্যান্ডার্ড চিকিৎসা সেবা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করে। উল্লেখ্য কিছুদিন আগে বাংলাদেশের ডিজি, বিভাগীয় ডিজি হেলথ, ডিজি এডমিন, সিভিল সার্জন লায়ন্স ডিজেবিলিটি কেয়ার পরিদর্শন করে চিকিৎসা পদ্ধতি, গুণগতমান ও সার্বিক সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
অনেক গরীব অসহায় হত দরিদ্র রুগীর চিকিৎসা দিতে বিত্তবান ও চিত্তবান মানবিক সামাজিক আন্তরিক ধার্মিক লোকদের শরণাপন্ন হতে হয় নতুবা চিকিৎসা বহন করা অতিশয় কষ্টদায়ক হয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

এমতাবস্থায় তাদের আর্থিকভাবে সহায়তা করে লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মাধ্যমে মানবতার সেবায় শিশুদের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসুন। আপনার দানে একটি বিকলাঙ্গ বাচ্চার সুস্থ সুন্দর ভবিষ্যৎ কর্মক্ষম স্বাভাবিক জীবনের জন্য সদকা হিসেবে কাজ করবে।
দয়া করে সওয়াবের নিয়তে আপনার দান, অনুদান বা যাকাত পাঠানোর ঠিকানাঃ
১. হিসাবের নামঃ লায়ন্স ডিজেবিলিটি কেয়ার যাকাত ফান্ড
হিসাব নম্বরঃ ৩১৩৪৩১৩০৩২০৩০
প্রাইম ব্যাংক পিএলসি, আইবিবি ওআর নিজাম রোড ইসলামিক ব্যাংকিং শাখা। বিকাশ হিসাব নম্বরঃ ০১৮১৭-৭৮৭৮৭৮,(লায়ন কাজী আলী আকবর জাসেদ), ০১৯১১-৭৪৫৬২৭ (লায়ন ডা. মো. ফরহাদুল হক)
লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (এলডিসি), ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (ডিসিএফ)
সেবা প্রজেক্ট, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবাার্টি।
পার্ল গার্ডেন, লায়ন চক্ষু হাসপাতাল ইনস্টিটিউট বিল্ডিং সংলগ্ন, জাকির হোসেন রোড, নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম।
মুঠোফোন: ০১৮১৭-৭৮৭৮৭৮, ০১৯১১-৭৪৫৬২৭, ০১৮৪১-৬৬৭৬৭২

