মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান চলছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের অভয়ারন্য চট্টগ্রামের দক্ষিণ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে । অপরাধীদের সব নিরাপদ আশ্রয়স্থল সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় সাড়ে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

- Advertisement -

আজ সোমবার ( ৯ মার্চ) ফজরের নামাজের পর জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে ঢুকতে শুরু করে যৌথ বাহিনী। অভিযানে ৫৫০ সেনাবাহিনী, ১৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব, ১২০ বিজিবি, ১৫ এপিসি, তিনটি ডগ স্কোয়াড ও তিনটি হেলিকপ্টার রিজার্ভ অংশ নিয়েছে।

- Advertisement -shukee

জঙ্গল সলিমপুর  গত ২ দুই যুগ ধরে  সারাদেশের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। ২০১৭ এবং ২০২২ সালেও প্রশাসন অভিযান পরিচালনা করতে চেষ্টা করেও বিভিন্ন অজুহাত এবং স্থানীয় সন্ত্রাসীদের কাছে হার মেনে ব্যর্থ হয়েছে। এবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স এবং কঠোর বার্তা প্রদানে গোয়েন্দা প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সমন্বিত চলছে বিশেষ অভিযান ।

পাহাড়বেষ্টিত দুর্গম এ এলাকায় সম্প্রতি অভিযান চালাতে গিয়ে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয় এবং তিনজন আহত হন। বন্দরনগরী চট্টগ্রামের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির রহস্য উদঘাটনে উঠে আসে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গোপন আস্তানার তথ্য । প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে বারবার আতঙ্কের কথা বলে এবং বিভিন্ন অজুহাতে অভিযান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দূরে রাখতে চাইলেও আজ সর্বোচ্চ শক্তি দিয়ে আইনশৃংখলা বাহিনী  যৌথ অভিযান চালাচ্ছে।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের তথ্য পরিকল্পনা এবং প্রত্যক্ষ সহায়তাসহ ইউএভিয়ের মাধ্যমে প্রাপ্ত ফুটেজ দিয়ে সেনাবাহিনী সার্বিক নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে  ।

সর্বশেষ

এই বিভাগের আরও