সোমবার, ৯ মার্চ ২০২৬

এডভোকেট আয়েশা আক্তার সানজি পেলেন গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৫

নিজস্ব প্রতিবেদক

আইন পেশা ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজিকে গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।

- Advertisement -

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ—সব নারীর জন্য হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে গ্লোবাল স্টার কমিউনিকেশন এ আয়োজন করে। অনুষ্ঠানের স্লোগান ছিল— “নারীর বিকাশ, নারীর জয় ছড়িয়ে পড়ুক বিশ্বময়”।

- Advertisement -shukee

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ড. সুকুমল বড়ুয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা প্রফেসর ড. হামিদা খানম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. নাজমা বেগম নাজু। অনুষ্ঠানে গ্লোবাল স্টার কমিউনিকেশনের ফাউন্ডার ও সিইও আর কে রিপনও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারী অধিকার বাস্তবায়নে আজীবন সম্মাননা প্রদান করা হয় দেশের গুণী অভিনেত্রী দিলারা জামানকে।

এছাড়া বিভিন্ন পেশায় অবদান রাখায় দেশের বিভিন্ন অঞ্চলের নারী—ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সমাজসেবক, ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্পীদের সংবর্ধনা দেয়া হয়।

এ অনুষ্ঠানে আইন পেশা ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য চট্টগ্রামের রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজিকে গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড ২০২৫ হাতে রোটারিয়ান এডভোকেট আয়েশা আক্তার সানজি

সর্বশেষ

এই বিভাগের আরও