সোমবার, ৯ মার্চ ২০২৬

ঢাকার হোসেনি দালান এলাকা থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন তিনি।

- Advertisement -

গেল দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

- Advertisement -shukee

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে খবর পেয়ে হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। রুমের ভেতর ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় ছিল।

প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যায়। এরপর রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

ওসি আরও জানান, মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছে ববি। যাতে লেখা, “স্বামী ইলিয়াসসহ তার শ্বশুর বাড়ির লোকজনের বিচার করতে হবে।”

মৃত ববির মামাতো ভাই ফরহাদ হোসেন জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জরের সদর উপজেলার রেলওয়ে কলোনীতে। পুলিশের মাধ্যমে তারা ববির মৃত্যুর খবর পান। এরপর ওই বাসায় গিয়ে ববির মরদেহ দেখতে পান। ঘটনার বিস্তারিত কিছু জানা নেই তাদের।

সর্বশেষ

এই বিভাগের আরও