চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম রমজান থেকে শুরু করে আগামী ৩০ রমজান পর্যন্ত প্রতিদিন নগরীর এতিমখানা, হেফজখানার শিক্ষার্থী এবং নানা শ্রেণি ও পেশার সর্বস্তরের রোজাদারদের নিয়ে তার নিজবাসভবনে ইফতারের আয়োজন করে যাচ্ছেন। প্রতিদিন সহস্রাধিক রোজাদারদের সাথে তিনি এবং তার সন্তান এবং নাতিরা একসাথে ইফতার করেন। চট্টগ্রাম নগরীর বাইরে ঢাকা জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে এক রমজান থেকে প্রতিদিন পাঁচশত রোজাদারকে ইফতার করানো হচ্ছে। এছাড়াও হাইকোর্ট মাজার এবং মিরপুর হযরত শাহ আলী মাজারে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতি শুক্রবার বিরানি বিতরণ করা হয়। চট্টগ্রামে ভাসমান মানুষদের মাঝে তিনি ইফতার বিতরণ করে যাচ্ছেন। ইফতারির নানা আইটেমের সাথে বিরানি, পায়েসও থাকে।
উল্লেখ্য যে, সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় তার মৃত্যুর দিন থেকে সমাধি এলাকায় প্রতিদিন হাফেজদের মাধ্যমে খতমে কুরআনের আয়োজন করে যাচ্ছেন। মনজুর আলম ৩০ রমজান পর্যন্ত তার ইফতারি কার্যক্রম অব্যাহত রাখবেন। তার এই মহতি কার্যক্রমে মোস্তফা হাকিম পরিবারের সদস্য মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. নিজামুল আলম, আলহাজ্ব মো.সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ শাহিদুল আলম এবং তাদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, মসজিদ সমূহের খতিব ও ইমামসহ সকলে সহযোগিতা করে যাচ্ছেন। প্রতিদিনের ইফতার উত্তর দোয়া মাহফিল শেষে মোনাজাতে তিনি দেশ ও জাতির এবং মুসলিম উম্মার শান্তি কামনা করেন।


