মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

[the_ad id='15178']

আকতার প্রপার্টিজের ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আকতার প্রপার্টিজের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

- Advertisement -

এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে আকতার প্রপার্টিজ থেকে ফ্ল্যাট ক্রয়ে মূল দামের উপর ৫ শতাংশ ছাড় পাবেন হোম লোন গ্রাহকরা। ফলে গ্রাহকদের নিজেদের স্থায়ী ঠিকানার জন্য দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

- Advertisement -shukee

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং আকতার প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকতার  বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, আকতার প্রপার্টিজের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ মাসুদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে-যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ

এই বিভাগের আরও