মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
পশ্চিম বাকলিয়ায় ইফতার সামগ্রী বিতরণকালে ডা. শাহাদাত হোসেন

বিএনপি সব সময় বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের বিপদে পাশে থাকার রাজনীতি করি। সাধারণ মানুষের ইফতারের টেবিলে খাবার পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সব সময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে। চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিটি নাগরিকের সুখে দুঃখে পাশে থাকবে এবং বাকলিয়ার উন্নয়নসহ পুরো নগরীর জনজীবনে স্বস্তি ফেরাতে আমরা বদ্ধপরিকর।

- Advertisement -

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি)  বিকেলে নগরীর চকবাজার ডিসি রোড় গনি কলোনির মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

এতে ১৫০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা চেষ্টা করছি একটি মানবিক চট্টগ্রাম গড়তে। আমি নগরীর প্রতিটি সচ্ছল ব্যক্তির প্রতি আহ্বান জানাব, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, রোজা হচ্ছে একে অপরকে সহযোগিতা করার মাস। এই পবিত্র রমজান মাসে আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে।

আবুল হাশেম বক্কর বলেন, সামর্থ্যবানদের উচিত এই পবিত্র মাসে প্রতিবেশীর খবর রাখা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও নিম্নবিত্ত মানুষের মুখে হাসি ফোটাবে। এই ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মো. এমরান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন মিজানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন, গাজি মো. সিরাজ উল্লাহ, আনোয়ার হোসেন লিপু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাছির মিয়া, মুহাম্মদ সেকান্দর, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, আবদুল কাদের, ফরিদুল হক লিটন, যুবদল নেতা নাছির উদ্দীন চৌধুরী নাসিম, ইসমাইল হোসেন লেদু, মো. সোহেল, জাবেদুল হক, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু প্রমুখ।

সর্বশেষ

নয় সচিবের চুক্তি বাতিল

এই বিভাগের আরও