সীতাকুণ্ড পৌর শ্রমিকদলের পক্ষ থেকে সিএনজি চালকদের মধ্যে মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড পৌরসভাধীন পন্থিছিলাস্হ বিএনপি, শ্রমিকদলের কার্যালয়ে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে সিএনজি চালকদের কে ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিল মো. সামছুল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা। তাছাড়া পৌর বিএনপি ও শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

প্রধান অতিথি সামছুল আলম আজাদ বলেন, শ্রমিক দল একটি পরিশ্রমি কর্মীদের নিয়ে গঠিত দল। শ্রমিক দল সব সময় মেহনতি মানুষের পক্ষে কাজ করেন। সিএনজি চালকরা সারাদিন জীবন বাজি রেখে রাস্তায় সিএনজি চালায়।দিনশেষে কোনদিন ৪/৫ শত টাকা, কোনোদিন একটাকাও পায়না ইনকাম।দুঃখে কষ্টে দিনাতিপাত করছে। শ্রমিকদল সব সময় তাদের সাথে থাকবে।


