রবিবার, ১৪ জুন ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম ক্লাবে সিএসসিআর’র ইফতার ও ‘সিএসসিআর কানেক্ট’ উন্মোচন

রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়: সিটি মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের প্রথিতযশা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্লাব-এর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানের ত্রৈমাসিক প্রকাশনা ‘সিএসসিআর কানেক্ট’-এর মোড়ক উন্মোচন করা হয়।

- Advertisement -

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।

- Advertisement -shukee

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ডি. পি. বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসের চেতনা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি চট্টগ্রাম নগরীকে বিলবোর্ডমুক্ত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

মেয়র আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে নবগঠিত সরকার জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামসহ দেশের নগর ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বনামধন্য চিকিৎসক, চিকিৎসা শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী এবং সিএসসিআর ও সিএসসিআর হৃদরোগ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগের বিভাগীয় প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দীন তালুকদার।

ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও