বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

- Advertisement -

বৈঠকের পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংসদীয় দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলনেতা নির্বাচিত করেছেন।

- Advertisement -shukee

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদীয় দলের সভা ডাকার তথ্য নিশ্চিত করে বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।

সংবিধান অনুযায়ী, সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন সরকার গঠন করবেন তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নাম প্রস্তাব করা হবে।

সর্বশেষ

শপথ নিলেন জামায়াতের এমপিরা

কমল স্বর্ণের দাম, ভরি কত?

এই বিভাগের আরও