রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে অজ্ঞাত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

- Advertisement -

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -shukee

আহতরা হলেন, ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০), মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার শুভ (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতরা রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। মরদেহ ছিন্ন ভিন্ন হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় তিনজন আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওয়াসিম ফিরোজ আরও বলেন, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সে বাড়িটিও আংশিক ভেঙ্গে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও