শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর সাথে আসলাম চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

- Advertisement -

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আসলাম চৌধুরী বাড়ির মসজিদে  জুমার নামাজ শেষে মসজিদে  শহীদ জিয়া ও মরহুম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে ও শোকরানা দোয়া মাহফিল,তবারক বিতরণ, পারিবারিক করবস্হান জেয়ারত শেষে   তিনি আনোয়ার সিদ্দিকীর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এবং  মিষ্টিমুখ করান।

- Advertisement -shukee

এসময় আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিকীর খোঁজ খবর নেন। তাঁর সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সেইসাথে আগামী দিনে এলাকার উন্নয়নে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন। কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিতে ভুমিকা রাখার আহবান জানান।

জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আসলাম চৌধুরীকে মন্ত্রী হিসেবেও পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিএনপি নেতা মো. মোরছালিন, উপজেলা বিএনপির সভাপতি কমল কদর, জয়নাল আবেদীন, মো. ইসমাঈল, মো. ইউনুস,আবুল কালাম,আবুল হাসেম ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে আসলাম চৌধুরী বাড়িতে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মিষ্টিমুখ করান। তিনি সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন ও বেকারত্ব  নিরসরনের জন্য  সকলের সহযোগীতা কামনা করেন।

প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী আনোয়ার সিদ্দিকীকে মিস্টিমুখ করাচ্ছেন বিএনপি থেকে এমপি নির্বাচিত মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ

সর্বশেষ

বিএনপির নিরঙ্কুশ বিজয়

এই বিভাগের আরও