বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

অ্যাঙ্কর সিটি রোটারি ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চট্টগ্রামের মাসিক নিয়মিত সভা চট্টগ্রাম নগরীর ঘরানা রেস্টুরেন্টে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়। পেশাদার সেবার আওতায় “চেকের মামলা ও করণীয়” শীর্ষক আলোচনা করেন ক্লাবের আইপিপি ও পাবলিক প্রসিকিউটর রিপসা কমিটির সহকারী কো-অর্ডিনেটর এ্যাডভোকেট রোটারিয়ান ফখরুল ইসলাম।

- Advertisement -

রোটারি জেলা ডি-৬৫ বাংলাদেশের  চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন রিপসা কমিটির ডেপুটি কো-অর্ডিনেটর সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু। সদ্য সমাপ্ত রোটারি ডি-৬৪, ডি-৬৫  জেলা সমাবেশ নিয়ে বক্তব্য প্রদান করেন আয়োজক ক্লাব চট্টগ্রাম হেরিটেজের সভাপতি রোটারিয়ান হাসানুজ্জামান সান্টু।

- Advertisement -shukee

ক্লাব সভাপতি রোটারিয়ান আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে আরো বক্তব্য প্রদান করেন রোটারিয়ান রুবেল,রোটারিয়ান খাইরুল আমিন, রোটারিয়ান শিবলী, অতিথি তানিয়া, রাকিবুল ইসলাম, মেহেরুন নেসা মিতা, রোটারিয়ান সিপি ইব্রাহীম হাসান পিএইচএফ।

ক্লাবের চলমান কার্যক্রম তুলে ধরেন ক্লাব সচিব রোটারিয়ান আশিকুর রহমান আখন্দ। ক্লাব সভাপতি পরবর্তী সভায় আসার আমন্ত্রণ জানিয়ে নিয়মিত সভার মূলতবী ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও