বুধবার, ১৭ জুন ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে যুবদলের  মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে  বিশাল এক মিছিল করেছে সলিমপুর ইউনিয়ন যুবদল।

- Advertisement -

রবিবার (৮ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য রোকনউদ্দিনের নেতৃত্বে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরহাট এলাকা থেকে শুরু হয়ে জলিল গেট এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তাঁতীদলের সভাপত লোকমান হাকিমের পরিচালনায় মিছিল শেষে জলিল গেটস্থ এক পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,রোকন উদ্দিন মেম্বারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশে যুবদল নেতারা বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও