চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলমের অর্থায়নে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সরোয়ার আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক ও শিক্ষানুরাগী সরোয়ার আলম বলেন, খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার প্রশিক্ষণ হয়। জীবনে সাফল্য অর্জনের জন্য প্রতিযোগিতা অপরিহার্য। খেলার মাঠে সহনশীলতা, ধৈর্য ও একে অপরের প্রতি আন্তরিকতা সৃষ্টি হয়। সরোয়ার আলম শিক্ষার্থীদের ধৈর্যের মাধ্যমে সাফল্য অর্জনের পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুজহাত নুয়েরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, প্রধান শিক্ষক সৌরাব হোসেন, জাকির হোসেন, প্রিয়াঙ্কা ।

