শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা, নতুন কর্মসূচি ঘোষণা শনিবার

নিজস্ব প্রতিবেদক

শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে শাহবাগ ছেড়েছে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতরা।

- Advertisement -

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান। এসময় আন্দোলনকারীদের সঙ্গে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে সৈকত সেখানে ছিলেন।

- Advertisement -shukee

তখন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলনকারীদের শাহবাগ ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দাবি করা হয়, ‘লীগ সক্রিয় হয়েছে। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’

এদিন দুপুরের পর হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে তারা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সর্বশেষ

এই বিভাগের আরও