শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
বাড়বকুণ্ড বিএনপির জনসভায় আসলাম চৌধুরী

স্বাধীন একটি দেশ আমরা স্বাধীনতাবিরোধীদের হাতে ছেড়ে দিতে পারিনা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব  লায়ন আসলাম চৌধুরী এফসিএ  বলেন, আমরা ৯ মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি,৩০ লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে।

- Advertisement -

আমরা এই স্বাধীন দেশকে স্বাধীনতার বিরোধীদের হাতে ছেড়ে দিতে পারিনা। এই স্বাধীন দেশকে রক্ষা করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি  ধানের শীষে ভোট দিয়ে  তাদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও তাদের চরিত্র পরিবর্তন হয়নি। এই দলটি আমার অপপ্রচারে লিপ্ত,জুলাই যুদ্ধাদেরকে আমি প্রতিজনকে ৫০ হাজার টাকা করে চেক দিয়েছি, ১০ তারিখ চেকের টাকা তোলা যাবে,এনিয়ে এই দলটির মাথা ব্যথার শেষ নেই।

- Advertisement -shukee

তিনি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ডের বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠে বাড়বকুণ্ড বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিধির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব  লায়ন আসলাম চৌধুরী এফসিএ

জেলা কৃষকদলের আহবায়ক ও বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনার কমিটির আহবায়ক বদরুল আলম বদরুলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফার  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়শনের সভাপতি আমজাদ চৌধুরী,জেলা বিএনপি নেতা জহুরুল আলম জহুর,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন,সাবেক সেক্রেটারী জয়নাল আবেদী দুলাল, বিএনপি নেতা সুজায়েত চৌধুরী,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রাসেল,প্রবীন বিএনপি নেতা আবুল বশর ভূইয়া,হারুন ভূইয়া,কাজী মো. ইছহাক,যুবদলের সেক্রেটারী মোঃ সাহাবুদ্দিন রাজু,যুবদলের একরামুল হক,সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ

এই বিভাগের আরও