চট্টগ্রামের হাটহাজারী-বায়েজিদ আসনে (চট্টগ্রাম-৫) বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমি হাটহাজারীর মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসি। জীবনের শেষদিন পর্যন্ত আমি হাটহাজারীর সবস্তরের মানুষের সেবা করতে চাই। আগামীদিনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হলে বিগত ১৭ বছরের সব অপ্রাপ্তি, উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলার ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বেশকিছু পথ সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়কে নির্ভয়ে নিঃসংকোচে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি হাটহাজারীকে বাংলাদেশের জন্য অনুকরণীয় উন্নত সমৃদ্ধ আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ধানের শীষ বিজয়ী হলে আগামী দিনে হাটহাজারী সব মানুষের জন্য নিরাপদ আবাসস্থল হবে।
মীর হেলাল সকালে গড়দুয়ারা ইউনিয়নের রশিয়া পুকুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন এবং পথসভায় বক্তব্য দেন। পরে তিনি নয়াহাট, জোড় পুকুর পাড়, তুলাতল লোহারপুল বাজারে গণসংযোগ ও পথ সভা করেন।
বিকেলে মীর হেলাল পৌর সদরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গণ সংযোগ করেন এবং বাজারে বাজারে সাধারণ ব্যবসায়ী, বিভিন্ন শ্রমজীবী পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি সনাতন পল্লীতে মতবিমিময় সভায় শান্তি-সম্প্রীতি-সমৃদ্ধির হাটহাজারী গড়ে তুলতে তার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি গড়দুয়ারা ইউনিয়নের কয়েকটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলম, উত্তেজনা বিএনপির সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ত্বকিবুল ইসলাম তকি, গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের নুরুল কবির, ছাত্রদলের রেজাউল করিম রকি, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ হেলাল, বিএনপিনেতা ইলিয়াস চৌধুরী, আলাউদ্দিন মানিক, ফারুক মেম্বার, জসীম উদ্দিন চেয়ারম্যান, শফিক আহমদ ভুট্টো, আলমগীর সওদাগর, গিয়াসউদ্দিন, হারুন মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম ওলেমাসহ নানান শ্রেণিপেশার নেতারা।


