শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্প্রিং—২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী এম এন হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সিএসই বিভাগের প্রধান তানজিয়া চৌধুরী, সিএসআইটি বিভাগের প্রধান জিনাত সুলতানা এবং বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

- Advertisement -

অতিথিরা বলেন, দেশের কাঙ্খিত উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে হবে। বর্তমান প্রতিযোগিতা বিশ্বে কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রিধারীদের বেশ কদর। এখন প্রযুক্তির জয়জয়কার চলছে, যে দেশ প্রযুক্তিগতভাবে যত উন্নত সে দেশের অর্থনৈতিক অবস্থাও তত উন্নত। কম্পিউটার বিজ্ঞানে দক্ষতা অর্জন মানে নিশ্চিত চাকুরী প্রাপ্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি। গুণগত শিক্ষার মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তবে ইন্টারনেটসহ প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমাদের সচেতন হতে হবে। শুধুমাত্র চাকরি নির্ভর না হয়ে নিজের সৃষ্টিশীলতা দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আমাদের বিশ্বাস সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কম্পিউটার জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে প্রয়োগ করবে।

- Advertisement -shukee

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও