গতকাল (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের এক সভা ক্লাব সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টুর সভাপতিত্বে নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ, রোটারিয়ান ইকরামুল হুদা, রোটারিয়ান ফজলে রাব্বি সিনান,রোটারিয়ান সাজ্জাদ রশিদ মারুফ ও ক্লাব সভাপতি কাজী হাসানুজ্জামান শান্টু।

সভায় ক্লাবের ২০২৭-২৮ ও ২০২৮- ২৯ রোটারি বর্ষের জন্য সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে রোটারিয়ান মোহাম্মদ ইকরামুল হুদা ২০২৭-২৮ রোটারি বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সাথে তিনি ২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।
২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস। এছাড়া, ২০২৮-২৯ রোটারি বর্ষের জন্য সভাপতি নমিনি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্ট ও প্রেসিডেন্ট নমিনীকে ক্লাব সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


