শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নবম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে ভুখা মিছিল

ঢাকা প্রতিনিধি

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশের দাবিতে এই বিক্ষোভ শুরু করেছেন তারা।

- Advertisement -

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করেন। এতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত দপ্তর ও অফিসের কর্মচারীরা অংশ নেন।

- Advertisement -shukee

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ভুখা মিছিল শুরু করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, যেখানেই বাঁধা আসবে সেই জায়গায় অবস্থান করে কর্মসূচি পালন করবে। বক্তারা আরো বলেন, নির্বাচনের আগেই গেজেট জারি করতে হবে।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী গণমাধ্যমকে বলেন, ২২ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘ দিনের চলমান আন্দোলন ও দাবির প্রতি সরকার কর্ণপাত না করায় আমরা মর্মাহত। এখন পর্যন্ত আমাদের সঙ্গে সরকারের কোনো দপ্তরের কর্মকর্তা যোগাযোগ করেনি। তাই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি জোরালোভাবে পালন করব। ইতোমধ্যে প্রশাসনের অনুমতি নেয়া হয়েছে এবং আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। তবে এর আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা।

আন্দোলনরত নেতারা জানান, দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও