বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ছাত্র হলের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ছাত্র হলের প্রভোস্ট হাসান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক স্বরাজ শর্মা ও প্রভাষক তারেকশ্বর দাশ এবং জনসংযোগ ও ছাত্র কল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া।
- Advertisement -

প্রতিনিধি দল ছাত্র হলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র হলটি খুব শীঘ্রই চালু করা হবে।


