শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

স্টেশন রোডে রাস্তা দখল করে যত্রতত্র মালামাল রাখায় দোকান মালিকদের কঠোর হুঁশিয়ারি  চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা স্টেশন রোডে রাস্তা ও ফুটপাত দখল করে যত্রতত্র মালামাল রাখায় দোকান মালিকদের বিরুদ্ধে রবিবার ( ১ ফেব্রুয়ারি ) কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

মেয়র বলেন, স্টেশন রোড এলাকায় ব্যবসায়ীদের অসচেতনতার কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা কোনোভাবেই দোকানের মালামাল রাখার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না।

- Advertisement -shukee

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “রাস্তা জনগণের সম্পদ। কেউ যদি ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি জানান, স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।

মেয়র ব্যবসায়ী ও ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগর শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরিচ্ছন্ন, শৃঙ্খলিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ

এই বিভাগের আরও