বুধবার, ২০ মে ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে বিতর্ক উৎসব

নিজস্ব প্রতিবেদক

যুক্তি, সাহিত্য এবং সংস্কৃতির জয়গান গেয়ে সাউদার্ন ইউনিভার্সিটি ইংলিশ ডিবেটিং সোসাইটির(এসইউইডিএস) উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘ বর্ণাঢ্য বিতর্ক উৎসব ১.০’।

- Advertisement -

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। উৎসবের সমাপনী পর্বে আগামী এক বছরের জন্য সংগঠনের (এসইউইডিএস) তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

- Advertisement -shukee

এবারের উৎসবের সবচেয়ে নজরকাড়া অংশ ছিল ‘প্ল্যানচেট বিতর্ক’। ইফায়েত হোসাইন ,জারিন তাবাসসুম, নক্ষত্র দাশগুপ্ত,  ভাবনা হক এবং পিংকি দাশ সাহিত্যের কালজয়ী চরিত্র হয়ে মঞ্চে হাজির হন এবং জীবনের গভীর দর্শন নিয়ে বিতর্কে অবতীর্ণ হন। অন্যদিকে, আঞ্চলিক বিতর্কে চট্টগ্রামের নিজস্ব চাটগাঁইয়া ভাষায় ইফায়েত হোসাইনের হাস্যরসাত্মক ও প্রাণবন্ত উপস্থাপনা পুরো হল রুম মাতিয়ে রাখে। এছাড়া ফরিদপুরের আঞ্চলিক ভাষায় ভাবনা হক এবং নোয়াখালীর ভাষায় পিংকি দাশ অত্যন্ত সাবলীলভাবে নিজ নিজ অঞ্চলের কৃষ্টি ও যুক্তি তুলে ধরেন।

পরে উপাচার্য বিজয়ী বিতার্কিকদের হাতে সাফল্যের ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিশেষ অবদানের জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আরমান হোছাইনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিদায়ী এক্সিকিউটিভ কমিটির সহ—সভাপতি  সাধারণ সম্পাদক সহ সকলকে সম্মাননা স্মারক,  পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘সাউদার্ন  ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ এলামনাই এসোসিয়েশন এবং‘ইংলিশ ট্র্যাক’ —কে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও