বুধবার, ৫ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যেই ভবিষ্যতের বৈশ্বিক নেতৃত্বের বীজ নিহিত রয়েছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে।

- Advertisement -
প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ (২৮ জানুয়ারি) বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে দেবে এরপর জনগণ নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করবে এটাই তথ্যপ্রযুক্তির প্রকৃত শক্তি।

- Advertisement -shukee

তিনি পার্বত্য চট্টগ্রামের উদাহরণ টেনে বলেন, তিন পার্বত্য জেলায় থাকা প্রায় আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। যেসব স্কুলে শিক্ষক সংকট রয়েছে, সেখানে ইন্টারনেটই হতে পারে সবচেয়ে কার্যকর শিক্ষক।

ড. ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়ার পর যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত একটি মহাশক্তিশালী সরকারের পতনের পথ তৈরি করেছিল। তিনি মনে করেন, এই আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যেই ভবিষ্যতের বৈশ্বিক নেতৃত্বের বীজ নিহিত রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হিসেবে পরিচিত হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই জালিয়াতির সংস্কৃতি বন্ধ করতেই হবে। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলার সক্ষমতা আমাদের রয়েছে, শুধু সঠিক পথে এগোতে হবে।

সরকারি চাকরির কাঠামো নিয়েও ভিন্নমত প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, একজন সরকারি কর্মকর্তার পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা উচিত নয়, কারণ এতে চিন্তাধারা স্থবির হয়ে পড়ে এবং সৃজনশীলতা নষ্ট হয়। একইভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুন করে শুরু করা প্রয়োজন।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল খাতই মূল চালিকাশক্তি। এই খাত থেকেই সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার অন্যান্য সব খাতে পরিবর্তন আসবে। তবে নাগরিক সেবার ডিজিটালাইজেশন এখনও কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও