রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

দেশজুড়ে শোকের আবহ

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে ,নিহত ২১

নিজস্ব প্রতিবেদক

স্পেনের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, উদ্ধার কার্যক্রম চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

- Advertisement -

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির কোরদোবা প্রদেশের আদমুজ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির খবরে জানানো হয়েছে, মালাগা থেকে রাজধানী মাদ্রিদের উদ্দেশে ছেড়ে যাওয়া দ্রুতগতির ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে ছিটকে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ–হুয়েলভাগামী আরেকটি ট্রেনও নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়।

- Advertisement -shukee

দুর্ঘটনার পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে দেশের জন্য গভীর বেদনার মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার ধরন অস্বাভাবিক হলেও এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আন্দালুসিয়ান জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট আহতের সংখ্যা অন্তত ৭৩ জন। উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, জীবিতদের কাছে পৌঁছাতে গিয়ে তাদের অনেক ক্ষেত্রে মরদেহ সরিয়ে এগোতে হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মালাগা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।

আদমুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ভয়াবহ দুঃস্বপ্ন হিসেবে আখ্যা দিয়ে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে উদ্ধার ও তদন্ত কার্যক্রম একযোগে চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

এই বিভাগের আরও