সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

রোটারি ক্লাব চিটাগং রেইনবো’র নবম বর্ষপূর্তি ও ২০০তম নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর নবম বর্ষপূর্তি ও ২০০তম নিয়মিত সভা উপলক্ষে বৃহস্পতিবার (১৫জানুয়ারি) নগরির এক রেস্তোরাঁয় আয়োজিত হলো চার্টার্ড নাইট। রেইনবো ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান জাহেদা আক্তার মিতার তত্ত্বাবধানে এবং বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুমের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানের চেয়ারপারসন ছিলেন আইপিপি রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা। সেই সাথে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান রোকেয়া সুলতানা, পিপি রোটারিয়ান আব্দুল মামুন বাহার, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান সুবর্ণা শিশিরসহ সকল সদস্যের প্রাণবন্ত সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ ও স্মরণীয়। “কৃষ্টি” প্রতিবন্ধী সংগঠনের পরিচালক সাবরিনা সুলতানার অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। রেইনবো ক্লাবের পক্ষ থেকে একজন মহিলার উমরাহ পালনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় এবং দুটি হাঙ্গার প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

- Advertisement -
বক্তব্য রাখছেন পিডিজি প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি এম. এ. আওয়াল, পিডিজি আব্দুল আহাদ, পিডিজি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, পিপি রোটারিয়ান  মাইনুল ইসলাম মাহমুদ, পিপি রোটারিয়ান  ইঞ্জিনিয়ার এমডি. মতিউর রহমান, পিপি রোটারিয়ান এস এস এম কেরামতুল আজিম পিন্টু।ক্লাবের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার প্রবীর সাহা, পিপি রোটারিয়ান ইফতেখার উদ্দিন, নুরুল আনোয়ার, রাসেল উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, এহসান মাহমুদ, রোটার‍্যাক্ট প্রেসিডেন্ট আসিফ রায়হানসহ অন্যান্য ক্লাবের বিশিষ্ট রোটারিয়ানগণ। সকলেই আগামীতেও মানবিক কার্যক্রম ও “কৃষ্টি” প্রতিবন্ধী সংগঠনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -shukee

সর্বশেষ

এই বিভাগের আরও