সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে বোয়ালখালীতে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।

- Advertisement -shukee

বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নির্বাচন কমিশনের প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিন বিকেলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও