সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

মনজুর আলমের অর্থায়নে পটিয়ায় নির্মিত হচ্ছে খালেদা জিয়া জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং  আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়ালফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনজুর আলমের অর্থায়নে    চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় সাত্তার পেটুয়া গ্রামে নির্মিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ।

- Advertisement -

সোমবার (১২জানুয়ারি) বিকেলে অত্র মসজিদের ভিওিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিওি প্রস্তরের ফলক উন্মোচন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজ সেবক  আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন নিজামুল আলম, নুরুল আজিম, নুরুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন  অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলমের সুযোগ্য সন্তান মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজ সেবক  আলহাজ্ব ফারুক আজম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান চির জাগরুক রাখার জন্য পটিয়ায় বেগম খালেদা জিয়ার নামে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেগম খালেদা জিয়া জামে   ফলক উন্মোচন কালে  তিনি  আরো  বলেন, সাবেক মেয়র আমার পিতা আলহাজ্ব মোঃ মনজুর আলম ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। এই মহীয়সী নারী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার নিদর্শন স্বরপ আমাদের পরিবারের এই মহৎ উদ্যোগ। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামীন বেগম খালেদা জিয়াকে বেহেস্তে জায়গা দেবেন।

- Advertisement -shukee

 

সর্বশেষ

এই বিভাগের আরও