শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

রাজধানীতে রোটারির মহামিলনমেলা ২৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৩ জানুয়ারি ২০২৬  রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোটারি ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর যৌথ অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স। দেশব্যাপী রোটারি আন্দোলনের অন্যতম বৃহৎ এই আয়োজনে দুই ডিস্ট্রিক্টের বিপুল সংখ্যক রোটারিয়ান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বলা যায়, এ সম্মেলনটি রোটারির মহামিলনমেলায় রূপান্তরিত হবে।
কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়ব।

- Advertisement -

এছাড়া কনফারেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ-এর অতীত সভাপতি রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান।
এ কনফারেন্সে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১,০০০ টাকা। অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় ফুড গিফট ও র‍্যাফেল ড্র, যা কনফারেন্সে বাড়তি আকর্ষণ যোগ করবে।
আয়োজক কমিটি জানিয়েছে, কনফারেন্সে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা ১৫ জানুয়ারি ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সকল রোটারি ক্লাবের সভাপতি ও সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে এই ঐতিহাসিক সম্মেলনটি সর্বাত্মকভাবে সফল ও সাফল্যমণ্ডিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও