শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

শীতার্ত মাদ্রাসাছাত্রদের মধ্যে রোটারির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম  মঙ্গলকান্দি মাদ্রাসায় শীতার্ত ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

- Advertisement -

সম্প্রতি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটির আয়োজন করে রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ।

- Advertisement -shukee

অনুষ্ঠানে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে দরিদ্র ও অসহায় মাদ্রাসাছাত্রদের মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব ও মানবিক সহায়তার অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবা-ই রোটারির মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ রোটারি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও