শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

মেজর মোস্তফা কলেজ প্রাঙ্গণে রোটারি ক্লাব চিটাগং সাউথ এর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগং সাউথের উদ্যোগে গতকাল (২ ডিসেম্বর) মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ প্রাঙ্গণে শীতার্ত প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

- Advertisement -

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের প্রতিষ্ঠাতা ও ক্লাবের অতীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা, রোটারিয়ান পিপি রহিমুল কামাল রানা, রোটারিয়ান পিপি মোহাম্মদ ফরহাদ হোসেন, রোটারিয়ান পিপি শেখ ফজলে আজিম,রোটারিয়ান আব্দুল্লাহ আল কায়সার ও ক্লাব সভাপতি রোটারিয়ান আশরাফুল আলম। আরো উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান, অভিভাবক ও শিক্ষার্থীরা।

- Advertisement -shukee
 শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র  বিতরণ করছেন মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের প্রতিষ্ঠাতা ও ক্লাবের অতীত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা 

 

সর্বশেষ

এই বিভাগের আরও