মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বাস-ট্রাক সংঘর্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৩ জন নিহত , আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে এক যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

- Advertisement -shukee

হাইওয়ে পুলিশ জানিয়েছে, রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছালে একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে আরও দুজন মারা যান।

দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও