শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

খুলনায় আদালত চত্বরে গুলি করে দু’জনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

খুলনা আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর পৌঁনে ১টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

- Advertisement -

পুলিশের তথ্য অনুযায়ী, আদালতে হাজিরা শেষে দুই ব্যক্তি বাইরে বের হলে আগে থেকেই অপেক্ষমাণ দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

- Advertisement -shukee

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌঁনে ১টার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় ৪-৫টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে জখম করে দ্রুত পালিয়ে যায়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান, আর হাসিব গুরুতর আহত হন।

নিহত রাজনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের সন্দেহ, পরিবারের লোকজনই দ্রুত লাশ সরিয়ে ফেলেছে।

হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে। তাকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক ধারণা, শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগীরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও