বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

বালি উত্তোলন বন্ধ ও কৃষিজমি রক্ষার দাবিতে সৈয়দপুরে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের সৈয়দপুরে একটি শিল্পগ্রুপ  অল্পকিছু জমি কিনে সমুদ্র থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে শতশত কৃষকের জমি জোরপূর্বক দখলে নেয়ার প্রতিবাদে কয়েকশ কৃষক  মানববন্ধন  ও  ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭নভেম্বর) সকালে ভূমি দস্যুদের কবল  থেকে  শতশত কৃষক তাদের ফসলী জমি  ও  উৎপাদিত বিভিন্ন জাতের চাষকৃত সবজি রক্ষার দাবিতে সৈয়দপুর  উপকূলীয় এলাকায় মানববন্ধনে অংশ নেন।

- Advertisement -shukee

মানববন্ধনে অংশ নেয়া বিক্ষুব্ধ কৃষকরা বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপ ভূমি দস্যুদের মাধ্যমে  কিছু অল্পস্বল্প জমি কিনে নিয়ে এখানকার  পুরো এলাকার শতশত একর  ফসলি জমি  সমুদ্র থেকে বালি উত্তোলনের মাধ্যমে  ভরাটের  পরিকল্পনা নেয়। শিল্পগ্রুপটি গত সোমবার একটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের দিয়ে প্রভাব খাটিয়ে সমুদ্র থেকে বালি উত্তোলন প্রক্রিয়া শুরু করে।  আমরা এলাকার কৃষকরা একত্রিত হয়ে তা প্রতিরোধ করেছি।

কৃষকরা আরো বলেন, প্রতিটি জমিতে এখন লাখ লাখ টাকার সবজি আছে , আমাদের জীবন থাকতে সমুদ্রের বালি দিয়ে  ফসলী জমি ভরাট করতে দেবো না। প্যাসিফিক জিন্স এর কাছে যেসব জমি বিক্রি করা হয়নি সে সব জমিও তারা বালি দিয়ে ভরাট করে  দখলে নেয়ার যে অসৎ উদ্যোগ নিয়েছে তা আমরা বাস্তবায়ন হতে দেবো না।’

আর সমুদ্র থেকে বালি উত্তোলন করলে উপকূলীয় বনাঞ্চল  ধ্বংস হবে বেড়িবাধ ভাঙ্গনের কবলে পড়ে  বিস্তীর্ণ জনপদ  বিলীন  হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন কৃষকরা।

পরে  কৃষকরা  উপজেলা পরিষদ মিলনায়তনে  গিয়ে  বিক্ষোভ করেন এবং ইউএনও মো. ফখরুল ইসলামকে স্মারক লিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে সমুদ্র থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে কৃষকের জমি জোরপূর্বক যাতে দখলে নিতে না পারে এবং ভূমি দস্যুদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার ব্যাপারে ইউএনও মো. ফখরুল ইসলামকে অবহিত করছেন কৃষকরা

সর্বশেষ

এই বিভাগের আরও