Thursday, 24 September 2026

[the_ad id='15178']

হাটহাজারীতে যুবলীগ নেতা হানিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীর ১৬টি মামলার আসামি মো. হানিফ (৪০) কে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

- Advertisement -

রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফতেপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য।

- Advertisement -shukee

গ্রেফতারকৃত যুবলীগ নেতা হানিফ উল্লেখিত ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সাহয্যা পাড়ার লাতু শিকদার বাড়ি মৃত নূর মোহাম্মদের পুত্র।

সূত্রে জানা যায়, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া, এসআই রুপন নাথ, এসআই মো. ফখরুল ইসলাম, এসআই আলী আকবর, এএসআই মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মো. হানিফকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের গত অগাস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলা, অবৈধ দখলবাজি,মাদক ব্যবসা, সরকারি গাছ বিক্রি, হত্যাসহ (২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত) হাটহাজারী ও রাউজান থানায় ১৬টি মামলার রয়েছে।

এ ব্যাপারে জানতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৬ টি পাওয়া গেছে আরো মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও