রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে

নিজস্ব প্রতিবেদক

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে আবারও চাঙ্গা হয়ে উঠেছে স্বর্ণবাজার।

- Advertisement -

আজ সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও বেড়ে পৌঁছেছে ৪ হাজার ৬২ দশমিক ৪০ ডলারে।

- Advertisement -shukee

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক সূচক ও ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার কমানোর আশাবাদ—এই দুটি কারণেই স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

উপদেশ-শাস্তি দিয়েও কর্মচারীদের দুর্নীতি থেকে প্রতিহত করতে পারবে নাউপদেশ-শাস্তি দিয়েও কর্মচারীদের দুর্নীতি থেকে প্রতিহত করতে পারবে না

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘বর্তমানে বাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীদের অনেকেই মনে করছেন, ডিসেম্বরে ফেড সুদের হার কমাতে পারে, যদিও ব্যাংক কর্তৃপক্ষ এখনো সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি।’

সাম্প্রতিক তথ্য বলছে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। পাশাপাশি ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিস্তারের ফলে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে। একই সঙ্গে ভোক্তা আস্থাও প্রায় তিন বছর সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সম্প্রতি ৪০ দিনের সরকারি অচলাবস্থাও (শাটডাউন) মার্কিন অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিনিয়োগকারীরা ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে, ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বরে সুদের হার কমাতে পারে। সাধারণত সুদহার কমলে স্বর্ণের আকর্ষণ বাড়ে, কারণ এতে মুনাফাবিহীন সম্পদ হিসেবেও এটি বেশি নিরাপদ মনে হয়।

এদিকে, বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত তাদের স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ০৬ মেট্রিক টনে, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট সিলভার বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ, আউন্সপ্রতি ৪৯ দশমিক ১৮ ডলারে। প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়ে ১ হাজার ৫৬৫ দশমিক ৩৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৭ শতাংশে, যা আউন্সপ্রতি ১ হাজার ৩৮৯ দশমিক ৯৪ ডলার।

সর্বশেষ

এই বিভাগের আরও