চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী, আংশিক আকবরশাহ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী কাজী সালাউদ্দিন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার (৯নভেম্বর) বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীকে আমাকে আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করে। সবার সহযোগিতায় এ আসন থেকে আমি এমপি নির্বাচিত হলে সীতাকুণ্ড তথা পাহাড়তলী, আকবরশাহকে সন্ত্রাস ও চাঁদাবাজমক্ত করা হবে। এছাড়া সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা, শিপইয়ার্ড শিল্পে শ্রমিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস দমন, যুবকদের কর্মসংস্থান এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের বিষয়ে কাজ করা হবে। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে সীতাকুণ্ডকে একটি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে। বিএনপিতে মনোনয়ন নিয়ে গ্রুপিং প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজী সালাউদ্দিন বলেন, বিএনপিতে আগেও কোনো বিরোধ ছিল না। ভবিষ্যতেও হবে না। সবাই দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে একসাথে ধানের শীষের পক্ষে কাজ করবেন।


দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সাংবাদিককের সহযোগিতা কামনা করেন এমপি প্রার্থী সালা উদ্দীন।
পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং নির্বাচনী মিডিয়া সেলের টিম লিড এডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু জাফর ভূঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক মো. সরওয়ার কামাল, কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মো. শামসুদ্দোহা, সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া, পৌরসভা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর ইমরান, পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো, নুরুল মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন।
এছাড়া সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদল-ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

