আগামীকাল (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের পঞ্চম অভিষেক অনুষ্ঠান ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম শহরের লালখান বাজারের কপার চিমনী রেস্তোরাঁয় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন (উপ-সচিব) ও বিশেষ অতিথি থাকবেন সাবেক জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী।
- Advertisement -

প্রোগ্রাম চেয়ারম্যান আইপিপি রোটারিয়ান মোহাম্মদ নাজমুল হক ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুহাম্মদ আলী মিঞা সকল রোটারিয়ানকে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করেছেন।

