সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তুলতে চাই: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের লক্ষ্য একটি সাম্যের শহর। যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। চট্টগ্রামকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে চাই।

- Advertisement -

বুধবার (০৫ নভেম্বর) নগরীর ঐতিহ্যবাহী জেএম সেন হলে শ্রীশ্রী রাস মহোৎসব উপলক্ষে আয়োজিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মমহাসম্মেলন, ভক্তি সঙ্গীতাঞ্জলি, লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

- Advertisement -shukee

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক ধর্মেই অন্যায় ও অনাচারের বিরুদ্ধে কথা বলার শিক্ষা রয়েছে। ইসলাম ধর্ম যেমন সুদ, ঘুষ ও অন্যায়ের বিরোধিতা করে, তেমনি সকল ধর্মের মূল বার্তা হচ্ছে মানুষকে সংযত ও নৈতিক জীবনের পথে পরিচালিত করা। আমরা যদি এই নৈতিক মূল্যবোধে জীবন পরিচালনা করি, তবে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীকে আমরা সবার জন্য নিরাপদ রাখতে চাই। গত এক বছরে নগরের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উৎসবে আমি নিজে উপস্থিত থেকেছি এবং যেকোনো সমস্যায় দ্রুত সাড়া দিয়েছি। এ শহরে শান্তি বজায় রাখতে এটি ছিল সবার সম্মিলিত প্রয়াস। যারা চট্টগ্রামের সৌন্দর্য ও শান্তি নষ্ট করতে চায়, তারা সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো ধর্ম, দল বা পরিচয় নেই। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দরজা সর্বদা নগরবাসীর জন্য খোলা। আপনাদের সহযোগিতায় আমরা একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল চট্টগ্রাম উপহার দিতে চাই।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শক্তিনাথানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও মিশন, চট্টগ্রাম। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন  স্বরূপানন্দ শাস্ত্রী মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী বৈকুণ্ঠ ধাম। প্রধান আলোচক ছিলেন  উমেশ্বরানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শ্রীশ্রী ভোলানন্দ গিরি আশ্রম। আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী আশুতোষ দাস, সহ-সভাপতি, পূজা উদযাপন পরিষদ; অধ্যাপক অর্পণ ব্যানার্জী, সভাপতি, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদসহ মহানগরের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন তপন কান্তি দাস, সহ-সভাপতি, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। ধর্মীয় আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজচিন্তাবিদ ও ভাগবত বক্তা অধ্যাপক শ্রী সদেশ চক্রবর্তী, উপস্থাপনা করেন বিপ্লব দে পার্থ।

সর্বশেষ

এই বিভাগের আরও